নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হামলার ঘটনায় ১৩০ জনের নামে মামলা

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ , ৫ মে ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গত ৪ঠা আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিষিদ্ব ছাত্রলীগ ও আওয়ামীপন্থি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের হামলার ঘটনায় ১৩০ জনের নাম উল্লেখ্য করে ৭০/৮০ জন অজ্ঞাতনামা দিয়ে ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান।

সোমবার দুপুরে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি পুলিশ বুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

মামলার বিবরনীতে জানাযায়, বৈষম্য বিরোধী আন্দোলণ চলাকালে ৩রা আগষ্ট নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হয়ে হাসিনার আস্থা ব্যানারে সমবেত হয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের গালিগালাজ করে।

পরে নিষিদ্ব ছাত্রলীগের সাবেক বর্তমান নেতাকর্মী ও কর্মকর্তা কর্মচারীরা মিলে রাতে হলে মিটিং করে পরদিন ৪ঠা আগষ্ট বিশ্ববিদ্যালয় গেইটে সমবেত হয়ে সাধারন ছাত্রদের উপর হামলা করে। এসময় এলোপাথারী গুলিসহ ধারালো অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের আহত করে।

এ ঘটনার পরদিন শেখ হাসিনা পালিয়ে গেলে বাদী থানায় মামলা নিয়ে গেলে পুলিশ গড়িমসি করে তিনমাস মামলা নেয়নি। পরে সবার সাথে আলোচনা করে গত রবিবার ময়মনসিংহ সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৩০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭০/৮০ জন আসামী দিয়ে মামলা আবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমান।

মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিবুল হাছান রনিকে এক নম্বর আসামী দেয়া হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল,সাবিক আহমেদ,নজরুল ইসলাম বাবু ,বর্তমান সভাপতি আল মাগমুদ কায়েস, সাবেক সাধারন সম্পাদক রানা, রাকিবুল ইসলাম, আপেল মাহমুদ, বর্তমান সাধারন সম্পাদক রিয়েল সরকার।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মোশাররফ শবনম, হীরক মুশফিক,তারিকুল ইসলঅম,ড. সেলিম আল মামুন,ড. উজ্জল কুমার প্রধান,ড. নজরুল ইসলাম,সঞ্জয় মুখার্জী, ড.শফিকুল ইসলাম,নাহিদুল ইসলাম,রেজোয়ন শুভ্র,মোল্লা আমিনুল,মাসুম হাওলাদার,জুয়েল মোল্লা, মাসুদ রানা,সহকর্মকর্তা কর্মচারী।

সোমবার দুপুরে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট নাছিমা খাতুন মামলাটি আমলে নিয়ে পুলিশ বুরো অফ ইনভেষ্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

মামলার বাদী আশিকুর রহমান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় থানায় মামলা নিতে গড়িমসি করায় আদালতে মামলা করতে দেরি হয়েছে। আমরা ন্যায় বিচারের আশায় এ মামলা করেছি। আমি আইনশৃংখলার বাহিনীর কাছে আহবান জানাবো অতি দ্রুত সময়ের আসামীদের গ্রেফতার করে যেন আইনের আওতায় আনা হয়।

মামলার আইনজীবি এডভোকেট শফিকুল ইসলাম বলেন, মামলার বাদী আশিকুর রহমানের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত দ্রুত বিচার আইনে মামলাটি আমলে নিয়ে পিবিআকে তদন্তের নির্দেশ দেন। আগামীর তারিখের আগেই এই তদন্ত প্রতিবেদন দাখিল করার পর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে।

মন্তব্য লিখুন

আরও খবর