
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ।
সোমবার (০৫ মে ) বিকেল ৩ টায় কমলগঞ্জ দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে
পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ ও বিএএফ শাহিন কলেজ শমশেরনগর অংশগ্রহণ করে।
বিতর্ক প্রতিযোগিতায় “ জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দূর্নীতি দমন ও প্রতিরোধ করতে’ এর পক্ষে যুক্তিতর্ক উত্তাপন করে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ বিজয়ী হয়।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর উপপরিচালক মো. এরশাদ মিয়া, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শামছু নাহার পারভীন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ মো. মাসুক মিয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আসহাবুজ্জামান আলম, সমাজ সেবক শফিকুর রহমান, সাংবাদিক পিন্টু দেবনাথ, মুনাঈম খান, মুমিন আহমেদ প্রম
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সুজন আহমেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়কুমার হাজরা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমরান আলী।
এর আগে গত ২৮ এপ্রিল প্রতিযোগিতার প্রথম পর্বে উপজেলার চারটি বিদ্যালয় অংশগ্রহন করে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...