• চট্রগ্রাম দেশজুড়ে
  • ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসলেন সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসলেন সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ , ৮ মে ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ফাউন্ডেশন সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন। ২০২৪ সালে এই মানবিক ফাউন্ডেশন প্রতিষ্টিত হয়। ধারাবাহিক ভাবে মানবতার পরিচয় দিয়ে যাচ্ছেন এই ফাউন্ডেশনটি৷ গত বছর বন্যার সময়ে বিরাট ভূৃমিকা রেখেছেন এই মানবিক ফাউন্ডেশন।

শুধু তাই নয় বিভিন্ন মানবিজ কাজ যেমন,অসহায় পরিবার মেয়ের বিয়েতে আর্থিকভাবে সহয়তা,দরিদ্র যেকোন রোগীর পাশে আর্থিক সহয়তা,বস্ত্রহীন মানুষের পাশে দাঁড়ানো। এইছাড়াও সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন এর প্রচেষ্টায় দেশের দূর্যোগ পরিস্থিতিতে মহাসড়কে সপ্তাহিক ব্যাপি ট্রাফিক এর কার্যক্রম পরিচালন করেন।

গেলো রমজান মাসে এই ফাউন্ডেশন এর উদ্যেগে প্রায়ও ২শত হতদরিদ্র পরিবারের মাঝে প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সবচেয়ে আলোচিত যে কার্যক্রমটি যখন বাজারের দ্রব্য মূল্য হাহাকার ঠিক সেই কঠিন পরিস্থিতিতে এই মানবিক ফাউন্ডেশন নিজেদের অর্থায়ন এবং উপজেলা ইউনো এর সার্বিক সহযোগিতায় কেনা দামে সবজি বিক্রয় এর প্রোগ্রাম করে দক্ষিণ চট্টগ্রামে সোশ্যাল মিডিয়া হতে শুরু করে প্রতিটি গ্রামে প্রশংসার উৎসব মূখর পরিবেশ তৈরি করে।

পূর্বের ন্যায় এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রাখার জন্য ৮মে(বৃহস্পতিবার) বিকেল ৪:০০টার সময়ে উপজেলায়( ইউএনও) অফিসে সরাসরি মতবিনিময় করে সাতকানিয়া লোহাগড়া মানবিক ফাউন্ডেশন এর লোহাগাড়ার টিম৷ এসময়ে উপস্থিতির উদ্দেশ্যে উপজেলার নির্বাহী কর্মকর্তা ইনামুল হাছান (ইউএনও) বলেন, সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন এর কার্যক্রম অবশ্যই প্রশংসনীয়৷ পূর্বের ন্যায় যেকোন মানবিক কাজে সার্পোট দেওয়ার চেষ্টা থাকবে৷ সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন এর পাশাপাশি যত মানবিক ফাউন্ডেশন আছে সবসময়ই উপজেলার পক্ষ হতে সার্বিক সহয়তা থাকবে।

আলোচনা র সময়ে উপস্থিত ছিলেন, সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন এর আহ্বায়ক ফাহাদ, এবং রাকিবুল ইসলাম,লোহাগাড়ার ২০২৫-২০২৬ সালের নবগঠিত সভাপতি মোঃ মোর্শেদ আলম, আব্দুল আল মুহিত অর্থ সম্পাদক, তোহিদুল ইসলাম আফরান সাংগঠনিক সম্পাদক,সাইমন চৌধুরী প্রচার সম্পাদক।