
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান আবুলকে (৬৫) গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ।
গতকাল শুক্রবার (৯ মে) ভোররাতে নকলা পৌরসভার জালালপুর মহল্লার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি গণপদ্দী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও স্থানীয় বারইকান্দি গ্রামের মৃত মৌলভী আতাউর রহমানের ছেলে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গ্রেফতার হওয়া গণপদ্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শামছুর রহমান আবুল ২০২৪ সালের ৪ আগস্ট উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি।
তিনি হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তর্র্বতীকালীন জামিনে মুক্ত ছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হলেও আদালতে হাজির না হওয়ায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার