
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীদের মাঝে সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম।
পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সজল, জেলা বিএনপি নেতা সুলতান মাহমুদ, জাফরিন নেওয়াজ চন্দন, আতিক নেওয়াজ চঞ্চল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, জেলা বিএনপি নেতা শেখ ইমামুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌর বিএনপি নেতা সেলিম রেজা লাকি, সাবেক কাউন্সিলর ও প্যালেন মেয়র কামাল আহমেদ সেলিম নেওয়াজ, মোস্তফা মোড়ল।
বিএনপি নেতা এসএম মোহর আলীর সঞ্চালনায় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এবং নেতারা হেয় প্রতিপন্ন হয় এমন ধরনের পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিহার করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।
পাশাপাশি আওয়ামী লীগের পদ পদবীধারী, যাদের দ্বারা বিএনপি ক্ষতিগ্রস্ত সহ নেতাকর্মীরা নির্যাতিত হয় এমন ব্যক্তিদের মাঝে বিএনপির সদস্য ফরম বিতরণ না করার প্রতি দলীয় নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার