
এস এম রবিউল ইসলাম রুবেল ফরিদপুর: ফরিদপুরে র্যাব-১০ এর অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার (১২ মে) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল কোতয়ালী থানাধীন নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।
অভিযানে ২০১৮ সালের একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিহাদ পাল (২৬)–কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জিহাদ ফরিদপুরের কোতয়ালী থানার পূর্বগঙ্গাবর্দী এলাকার বাসিন্দা। তার পিতার নাম হেলাল পাল। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় ২০১৮ সালের ৮ এপ্রিল দায়ের করা মামলায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) ধারায় আদালত কর্তৃক সাজা ঘোষণা করা হয়েছিল।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে কোতয়ালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস...
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই ভাই-বোনের মৃত্যু
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন কমিটি অনুমোদন;...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি ও মাদক...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি...