
ঢাকার মিডফোর্ড এলাকায় যুবদল নেতার হাতে ব্যবসায়ী সোহাগ খুনের প্রতিবাদে, চাঁদপুরে মসজিদে হামলা এবং সারাদেশে চলমান চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে ফরিদপুরের বোয়ালমারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেলে বোয়ালমারী সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। আছরের নামাজ শেষে বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তাওহিদি জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংকের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা বলেন, “ঢাকার মিডফোর্ডে যুবদল নেতা এক ব্যবসায়ীকে নির্মমভাবে ইট-সিমেন্টের দলা দিয়ে মাথা থেঁতলে হত্যা করেছে। চাঁদপুরে একটি মসজিদের ভেতর ইমামকে ছুরিকাঘাত করা হয়েছে। পুরো দেশ অশান্ত করে তুলছে একটি চিহ্নিত গোষ্ঠী। আমরা এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
তারা আরও বলেন, দেশের ধর্মীয় ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে চক্রান্ত চলছে। এসব অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...