
সুলতান, সারিয়াকান্দি (বগুড়া): সারিয়াকন্দি সেনা ক্যাম্পের অভিযানে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বড় কুতুবপুর তালতলা এলাকা থেকে মৃত তসলিম মন্ডলের ছেলে মোজাফফর (৪৮) কে আটক করা হয়। আটকের সময় তার নিকট হতে ২৫০ গ্রাম গাঁজা, ৪১ টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং মাদক বিক্রির নগদ ৪৭২৬ টাকা উদ্ধার করে যৌথ বাহিনী।
এর পর সেনা ক্যাম্পে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০০ টাকা জরিমানা এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান।
আলাদা একটি নকল সিগারেট কারখানা থেকে বিপুল পরিমান নকল সিগারেট, বিড়ি এবং গুলসহ নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরাফাতের নেতৃত্বে বগুড়ার সোনাতলা উপজেলায় গত শনিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে ২ কার্টুন নকল স্টার সিগারেট, ২ কার্টুন ডারবি সিগারেট, ২ কার্টুন টপ টেন সিগারেট, ১ কার্টুন ব্লু টেন সিগারেট, ৩ বস্তা নকল আজিজ বিড়ি, ২ বস্তা আজিজ বিড়ির লেবেল, নকল সিগারেট তৈরির সরঞ্জাম কয়েক বস্তা এবং ৮ বস্তা নকল ফেনসি গুল উদ্ধার করা হয়।
পরে নকল সিগারেট ও বিড়ি তৈরির কারখানার বেশকিছু যন্ত্রপাতিসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলো, রংপুর হারাগাছ জাগনগর পাড়া এলাকার মৃত খায়রুল ইসলামের ছেলে নাইম মিয়া (২৮), একই এলাকার শরিফুল ইসলামের ছেলে রতন মিয়া (৩২), বগুড়া সোনাতলা উপজেলার বালুয়াহাট উত্তর আটকরা গ্রামের মৃত কমর উদ্দিন ব্যাপারির ছেলে মিজানুর রহমান (৬০) এবং রংপুর গঙ্গাচড়া কামদেব গ্রামের মৃত লাল মিয়ার ছেলে তুষার মিয়া (১৯)।
আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...