
মোঃজমির উদ্দিন,পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছায় উপজেলায় একটি বন্দুক ও ৫ রাউন্ড গুলিসহ অস্ত্র চক্রের মূল হোতা সহ ০২ জন গ্রেপ্তার করেছে পীরগাছা থানার পুলিশ।
গতকাল মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ইং তারিখে বিকালে রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল ও মিঠাপুকুর অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪৯টি ভুয়া অস্ত্রের লাইসেন্স ও জাল কাগজ পত্র সহ গ্রেপ্তার করা হয়েছে।
মিঠাপুকুর উপজেলায় খোর্দ্দ মহদীপুর গ্রামের সেকেন্দার আলী ছেলে আল-আমীন (৩০) ও শংকরপুর গ্রামের নছিম উদ্দিন মাষ্টারের ছেলে রেজাকুল ইসলাম তুহিন(৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৯ জুলাই যমুনা ব্যাংকের পীরগাছা শাখায় অস্ত্র ও গোলাবারুদ যাচাইয়ের সময় বেসরকারি নিরাপত্তা প্রহরী আল-আমিনের কাছে থাকা অস্ত্রের লাইসেন্সে ত্রুটি ধরা পড়ে।
তাৎক্ষণিকভাবে এসআই সফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে একটি একনলা ১২ বোরের বন্দুক, ৫ রাউন্ড গুলি এবং একটি ভূয়া লাইসেন্স জব্দ করা হয়।
পরবর্তীতে লাইসেন্সের সত্যতা যাচাই করতে পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়। জেলা প্রশাসক লিখিতভাবে জানান, লাইসেন্সটি তাদের কার্যালয় থেকে ইস্যু বা নবায়ন করা হয়নি।এ প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে মিঠাপুকুর থানা এলাকা থেকে আল-আমিনকে গ্রেপ্তার করে পীরগাছা থানা পুলিশ।
পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে ওই লাইসেন্স সরবরাহকারী চক্রের মূল হোতা রেজাকুল ইসলাম তুহিনকে রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে ৪৯টি ভূয়া অস্ত্রের লাইসেন্স ও কাগজপত্রসহ গ্রেপ্তার করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া লাইসেন্স ও জাল কাগজপত্র তৈরি করে অবৈধভাবে অস্ত্র সরবরাহ করে আসছিল বলে ধারণা পুলিশের।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রায় ৫১টি অবৈধ অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।তাদের বিরুদ্ধে অস্ত্র ও জালিয়াতি আইনে নিয়মিত মামলা হয়েছে। একই সঙ্গে তদন্ত ও অভিযান চলমান রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...