
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ ও প্রাইভেট কার সহ ১ জন কে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৬টার ২০ মিনিটের দিকে উপজেলার তিতারাই এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশি কালে জুবায়ের আহমদ( ২২) নামে একজন কে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ ও পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত জুবায়ের আহমেদ( ২৫) গোয়াইনঘাট উপজেলার ছোটখেল গ্রামের মৃত জলাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোয়াইনঘাট থানার এসআই জহুর লাল দত্ত ও এসআই জয়ন্ত তালুকদার তিতারাই এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশি কালে একটি প্রাইভেট কারের পিছনের ডালায় ভর্তি ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১০১ বোতল মদসহ জুবায়ের কে গ্রেফতার করা হয়।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য ২ লাখ ৮১ হাজার টাকা।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন,ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১০১ বোতল মদসহ ১ জন কে গ্রেফতার করা হয়েছে।এসময় পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
গ্রেফতার কৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...