
এস এম রবিউল ইসলাম রুবেল : গোপালগঞ্জ ও এর আশপাশের মানুষকে “মুজিববাদ থেকে মুক্ত করেই ছাড়বো” এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুর সদরের জনতা ব্যাংক মোড় এলাকায় কেন্দ্র ঘোষিত পথযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও অহিংস। কিন্তু যদি কোনো সন্ত্রাসী ফ্যাসিস্টরা আমাদের দিকে আসে, তবে লাঠি হাতে গণপ্রতিরোধ গড়ে তুলতে আমরা পিছপা হবো না।”
গোপালগঞ্জে এনসিপির পথযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে বক্তব্য রেখেছেন অনেকে, বক্তারা বলেন সাধারণ মানুষ যেন এই ঘটনার পর হয়রানির শিকার না হয়। অবিলম্বে ফ্যাসিস্ট সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
সমাবেশ থেকে গোপালগঞ্জের ঘটনায় বিচার বহির্ভূতভাবে চারজন নিহত হয়েছেন উল্লেখ করেন নেতারা, তারা বলেন নিহত হওয়ার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিচার চাই, কিন্তু প্রশাসনের ঘাটতির কারণে সন্ত্রাসীরা ছাড়া পেয়ে যাচ্ছে।
আওয়ামী লীগের ভেতরের তথাকথিত সংস্কারপন্থীদের উদ্দেশে তারা বলেন, “রিফাইন্ড আওয়ামী লীগ গড়ার নামে যারা নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে, তারা সাবধান থাকুন। গোপালগঞ্জে লাল মার্চ করে মুজিববাদ মুক্ত করেই আমরা ঘরে ফিরব।”
এ সময় নাহিদ ঘোষণা দেন, এনসিপির পদযাত্রা চলমান থাকবে এবং আগামী ৩ আগস্টের মধ্যে এই কর্মসূচি শেষ করে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...