
পাইকগাছা শিববাটী ব্রীজের টোল অবমুক্ত’র দাবীতে খুলনা জেলা প্রশাসকের দপ্তরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর পক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এ স্মারক লিপি প্রদান করা হয়। জানা গেছে, উপজেলার শিববাটী ব্রীজ নির্মানের পর থেকে টোল আদায় করা হয়ে আসছে। যা বন্ধের দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলনের মাধ্যমে এলাকাবাসী দাবী করে আসছে।
বিগত আওয়ামীলীগ সরকার কোনভাবে আমলে না নিয়ে টোল আদায় অব্যাহত রাখে। জুলাই -আগষ্ট আন্দোলনে সরকার পতনের পর আন্দোলনকারীদের চাপে কয়েকদিন বন্ধ থাকার পর আবারও টোল আদায় করতে থাকলে সর্বসাধারণ টোল আদায়ের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখেছে।
খুলনা জেলার পাইকগাছা-কয়রা উপজেলার ১৭ টি ইউনিয়ন ও সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ৪-৫ টি ইউনিয়নের হাজার হাজার লোক এ ব্রীজের উপর দিয়ে যাতায়াত করেন। এ টোল আদায়কে কেন্দ্র করে প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। এছাড়াও সরকার নির্ধারিত টোলের থেকে অতিরিক্ত টোলের টাকা আদায় করার অভিযোগ রয়েছে আদায়কারীদের বিরুদ্ধে।
সর্বসাধারণের দাবীর প্রেক্ষিতে পাইকগাছা- কয়রা উপজেলা বাসীর পক্ষে পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি টোল মুক্ত’র দাবীতে খুলনা জেলা প্রশাসকের দপ্তরে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের মাধ্যমে স্বারক লিপি প্রদান করেন বলে নিশ্চিত করেছেন ইউএনও মাহেরা নাজনীন।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার