
জিয়াউর রহমান রাজাকারকে প্রধানমন্ত্রী করে দল গঠন করেছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর সিএনবি মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন। তিনি এসময় বলেন, জিয়াউর রহমান কাদেরকে নিয়ে দল গঠন করেছেন, জানেন? শাহ আজিজ(শাহ আজিজুর রহমান)।
তিনি ছিলেন রাজাকার, এক নম্বর রাজাকার। শাহ আজিজ কে? জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজ। সে ছিলেন রাজাকার, সব চেয়ে বড় রাজাকার ছিল সে। জিয়াউর রহমানের সংসদের প্রধানমন্ত্রী ছিল রাজাকার, আর এই বিএনপিরা স্লোগান দেয় এদেশে রাজাকার রাখবে না! কি আজিব জাহেল।

আ.লীগেরতো বিএনপির উপর ক্ষোভটাই ছিল এই যে জিয়াউর রহমান রাজাকারকে প্রতিষ্ঠিত করেছেন। অথচ আজ নিজেরাই নিজেদের বিরোদ্ধে স্লোগান দিচ্ছে। বিএনপি জানেই না জিয়াউর রহমান কাদেরকে নিয়ে দল করছে। তাদের প্রাইমিনিষ্টার কি ছিল, কয় মন্ত্রীতে কতজন রাজাকার ছিল।
এরা জানেই না স্লোগান দেয়। শোনেন, যে স্লোগান ছিল আ.লীগের সেই স্লোগান এখন বিএনপি’র। যে স্লোগানের জন্য আ.লীগ ধ্বংস হয়েছে সেই স্লোগানের জন্য বিএনপিও ধ্বংস হবে।
প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে জনসভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামি আন্দোলন বাংলাদেশের ত্রিশাল উপজেলা শাখার ব্যবস্থাপনায় এটির আয়োজন করে ময়মনসিংহ দক্ষিণ শাখা।
এতে বিশেষে অতিথির বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল করিম আকরাম, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাওলানা অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন প্রমূখ।
সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণের মাওলানা মুহাঃ মামুনুর রশীদ সিদ্দিকী ও সঞ্চালনা করেন ত্রিশাল শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল উল্লাহ।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...