
মজিবুর রহমান, নেত্রকোনাঃ নেত্রকোনার কেন্দুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে হতদরিদ্র মল্লিক মিয়ার কষ্টে গড়া বসতঘর। শুক্রবার (১৮ জুলাই) গভীর রাতে চিরাং ইউনিয়নের বাট্রা (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ মল্লিক মিয়ার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। চোখের পলকেই পুড়ে যায় রান্নাঘর, বসতঘর এবং সমস্ত আসবাবপত্র।
মল্লিক মিয়া মৃত আবুল হাসেমের ছেলে। তিনি কাঠমিস্ত্রির কাজ করে সংসার চালান। তিলে তিলে গড়ে তোলা নিজের ঘর হারিয়ে তিনি এখন বাকরুদ্ধ। তিনি বলেন, “আমি গরিব মানুষ, কাঠমিস্ত্রির কাজ করি। অনেক কষ্টে ঘর তুলেছিলাম। আল্লাহ কেন আমার এত বড় ক্ষতি করলেন জানি না।”
প্রতিবেশী মামুন জানান, মল্লিক মিয়া খুবই সহজ-সরল মানুষ। কাঠমিস্ত্রির কাজ করে সংসার চালান তিনি। এত বড় ক্ষতির পর তার পক্ষে আবার ঘর তোলা খুবই কঠিন। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন,কারোর আবাসস্থল পুড়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে ডেউটিনসহ আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...