
মোঃ আজহার হোসেন,মানিকগঞ্জঃ মানিকগঞ্জে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস “রান আজ সকাল আটটায় বেউথা মোড় হইতে এবং সদর উপজেলার পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ম্যারাথন শুরু হয়ে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস “রানের শুভ উদ্বোধন করেন যুগ্মসচিব জেলা প্রশাসক ডঃ মানোয়ার হোসেন মোল্লা ।
আজ ১৯শে জুলাই ২০২৫ ইং শনিবার সকাল ৮টায়
ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস “রান” ২০২৫ উদ্বোধন
উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুলহাসান খান, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, যুব উন্নয়নের উপ-পরিচালক অলকা রায় প্রভা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক সরকার মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস “রান” ২০২৫ এতে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধাগন এবং পঞ্চাশোর্ধ বয়স্ক প্রতিযোগীরা। স্কুল কলেজের ছেলে মেয়ে সবাই অংশগ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ দেখার জন্য রাস্তার দুই পাড়ে শত শত সাধারন মানুষ আনন্দ উপভোগ করেন। প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, এই জাতীয় আয়োজন শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধিই নয়, বরং তরুণ সমাজকে দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আগ্রহী করে তোলে। তাই তরুণ তরুণী প্রজন্মকে এ সম্পর্কে সচেতন করাই ছিল আমাদের মূল লক্ষ্য।
তিনি আরো বলেন বেস্ট ক্যান্সার শুধু মেয়েদেরই নয় ছেলেদেরও হয়। লজ্জার কথা নয় সবার জানা প্রয়োজন তাই এই ব্যাপারে গণসচেতনতা বাড়ানোর তাগিদে আমাদের আজকের এই আয়োজন। তিনি আরো বলেন যারা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস “রান” ২০২৫কে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতিও তিনি ধন্যবাদ জানান।
পরে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান প্রধান আয়োজক ডঃ মানোয়ার হোসেন মোল্লা।
উল্লেখ্য যে ,জুলাই ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে মিনি ম্যারাথনের আয়োজন করে মানিকগঞ্জ জেলা প্রশাসন।
গতকাল ১৮ই জুলাই ২০২৫ ইং শুক্রবার সকাল ৭টায় মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ম্যারাথন শুরু হয়ে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...