
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কৃতি সন্তান সুমাইয়া সিরাজী তুলি লন্ডনের বিখ্যাত ব্রুনেল বিশ্ববিদ্যালয় থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) ও সাইবারসিকিউরিটি বিষয়ে বিএসসি (অনার্স) ডিগ্রি অর্জন করেছেন।
স্নাতক সম্পন্ন করার পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ব্রুনেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সুমাইয়ার হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। তার এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
সুমাইয়া তুলি কমলগঞ্জ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও সিনিয়র রাজনীতিক ইয়াকুব আলী সিরাজীর একমাত্র কন্যা।
সুমাইয়া তুলি প্রতিদিনের মৌলভীবাজারকে জানান, ‘আল্লাহর রহমতে এবং বাবা-মায়ের দোয়ায় আমি সফলভাবে স্নাতক সম্পন্ন করেছি। আজ নিজেকে একজন প্রকৌশলী হিসেবে পরিচয় দিতে পারছি—এটা আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত। আমার এই অর্জন আমি আমার মা-বাবাকে উৎসর্গ করছি। তাদের পাশে পেলে আনন্দটা আরও পূর্ণ হতো।’
তিনি আরও বলেন, ‘এআই ও সাইবারসিকিউরিটির মতো প্রযুক্তিনির্ভর বিষয়ে দক্ষতা অর্জন বর্তমান যুগে সময়োপযোগী। আমি চাই আমার শিক্ষা ও দক্ষতা দেশের কল্যাণে কাজে লাগাতে।’
তার পিতা ইয়াকুব আলী সিরাজী বলেন, ‘আমার মেয়ে অনেক কষ্ট করে এই অর্জন করেছে। তার এই সাফল্যে আমরা সবাই খুবই আনন্দিত। সমাজ ও দেশের জন্য সে যেন ইতিবাচক অবদান রাখতে পারে—এটাই আমাদের প্রত্যাশা। সকলের কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই।’
বিশ্বব্যাপী প্রযুক্তির আধিপত্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবারসিকিউরিটির মতো ক্ষেত্রে দক্ষ জনশক্তির চাহিদা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এমন প্রেক্ষাপটে একজন তরুণী হিসেবে তুলির এ অর্জন শুধু ব্যক্তিগত নয়—এটি সমাজ ও দেশের তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার বার্তা বহন করে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা