
বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২০ জুলাই) সকালে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনায় আনার কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনের শুরুতে প্রধান উপদেষ্টা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সব শহিদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিশেষভাবে তিনি সশস্ত্র বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ ও বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান।
এ ছাড়া পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত ও শহিদ সেনাসদস্যদের এবং ২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানে শহিদ ও আহত ছাত্র-জনতার কথা স্মরণ করেন তিনি।
প্রধান উপদেষ্টা নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়ে বলেন, পদোন্নতির ক্ষেত্রে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এসব গুণাবলির পাশাপাশি নিযুক্তিগত উপযুক্ততা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।
তিনি আরও বলেন, সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বগুণসম্পন্ন অফিসাররাই উচ্চতর পদে উন্নীত হওয়ার জন্য উপযুক্ত। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যারা সামরিক জীবনের বিভিন্ন পর্যায়ে সফল নেতৃত্ব প্রদান করেছেন, তাদের নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, স্থিতিশীলতা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনের সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
শেষে দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান ও ত্যাগের জন্য সেনাপ্রধানসহ সব সেনাসদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...