
মোঃ আজহার হোসেন,মানিকগঞ্জঃ মানিকগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল সারাদেশের মত মানিকগঞ্জে ও অনুষ্ঠিত হয়।
প্রশাসনের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্তিত্বশীল করার প্রতিবাদে চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতার সহযোগিতায় মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা।
আজ ২১ই জুলাই ২০২৫ ইং সোমবার সকালে ১১টায় মানিকগঞ্জ বাস স্ট্যান্ড হইতে এই বিশাল মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ড রাজ হোটেলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক লিটন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বাবুল পীর সাব, সদর উপজেলার সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ মহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আনসার আলী, মোহাম্মদ বোরহান উদ্দিন খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, মোহাম্মদ বাদল, সহ-সভাপতি মোঃ হারুন ভান্ডারী সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, প্রশাসনের নীরব ভূমিকার সুযোগে নানা অপরাধ, সন্ত্রাস, রাজনৈতিক হয়রানি ও দমন-পীড়ন বেড়েই চলেছে। এরই মাধ্যমে একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ক’টূ’ক্তি’র প্রতিবাদে মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিলে লোকে লোকারণ্য ছিল ।
এ সময় বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, অরাজকতা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে।
অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল দুর্বার আন্দোলনের হুঁশিয়ারিও উচ্চারণ করেন।দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ জেলা শ্রমিকদলের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত