
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমান (৮২) আর নেই। তিনি বার্ধক্যজনিত কারণে গত সোমবার (২১ জুলাই) রাত সোয়া ৮টায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তিনি তিন পুত্র, তিন কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা ২টায় শমশেরনগরের শিংরাউলী ইলেভেন স্টার মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবিরের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। জানাজা শেষে বেলা আড়াইটায় শিংরাউলী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমানের মৃত্যুতে বিএনপি ও জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তা দিয়েছেন—
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), কেন্দ্রীয় বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজা, কুলাউড়ার সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন আহমদ মধু, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেনসহ বিভিন্ন সংগঠন।
জানাজার পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে ধলই সীমান্তে শহীদ সিপাহী হামিদুর রহমানের সঙ্গে রণাঙ্গনে সম্মুখযুদ্ধে অংশ নেন সাজ্জাদুর রহমান। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। কমলগঞ্জবাসী হারালো একজন দেশপ্রেমিক, সংগ্রামী ও জনদরদী নেতাকে।
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন