লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ , ২৩ জুলাই ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রামঃ চট্টগ্রামের লোহাগাড়ায় বুধবার (২৩জুলাই) পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশের প্রত্যয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, শাহজাহান চৌধুরী (সাবেক এমপি)।

এসময়ে তিনি ( শাহজাহান চৌধুরী) বলেন, পরিবেশের ক্ষতি করে পৃথিবীতে কোনো উন্নয়ন টেকসই হয় না। তাই উন্নয়নের সঙ্গে আমাদের পরিবেশ সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। উন্নয়নের নামে বৃক্ষ নিধন, পাহাড় কাটা, বনভূমি উজাড় ও প্রাকৃতিক জলাশয় ভরাটের মতো কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে এবং প্রতিটি উন্নয়ন প্রকল্পে বৃক্ষরোপণ ও জলাধার নির্মাণকে অন্তর্ভুক্ত করতে হবে।

বৃষ্টির পানি সংরক্ষণ ও সোলার প্যানেল স্থাপনকেও অগ্রাধিকার দিতে হবে। এতে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষিত হবে; অন্যদিকে আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটলেও সহজে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

বৃক্ষরোপণ করে আমাদের পরিবেশ রক্ষা করতে হবে৷ পরিবেশ সুন্দর্যের অন্যতম গাছপালা৷

এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জনাব ডা. জাহাঙ্গীর আলম এবং উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন।

লোহাগাড়া উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা অধ্যাপক আবুল কালাম সাহেব এবং পদুয়া ইউনিয়ন শাখার সম্মানিত আমীর মাওলানা আ.ক.ম হামিদুল হক সাহেব।

সবার অংশগ্রহণে পরিবেশবান্ধব এ উদ্যোগ প্রাণবন্ত হয়ে ওঠে। আগামীতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।