
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয় অন্তর্ভুক্ত করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় জেলা বেসরকারি কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি সুফিয়া সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন, আল-হেরা একাডেমীর পরিচালক সুলতান মো. শামসুজ্জামান, আইডিয়াল কিন্ডাগার্টেন পরিচালক শামিম হোসেন ও বেস্ট ওয়ে কিন্ডানগার্টেনের পরিচালক রমজান আলী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারিকৃত পরিপত্রে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।
বৃত্তি শুধু একটি আর্থিক অনুদান নয়-এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি ও শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা। যখন একটি শিশু দেখবে তার বন্ধুরা বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে কিন্তু সে নিতে পারছে না শুধুমাত্র তার বিদ্যালয়ের স্বীকৃতির ধরণ ভিন্ন বলে, তখন তা তার মনোবলে নেতিবাচক প্রভাব ফেলবে।
এটি শিশুদের মধ্যেই একটি বৈষম্যমূলক মনোজব গড়ে তোলে, যা জাতীয় শিক্ষানীতির সাম্যের নীতির পরিপন্থী। তার সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। তাই তারা যেন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করতে পারে এটাই সরকারের কাছে আমাদের দাবি। তিনদিনের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনে হুশিয়ারী দেন তারা।
মানববন্ধনে জেলার প্রায় দুইশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...