
মোঃনজরুল ইসলাম এরশাদঃ নোয়াখালীর চাটখিলে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে চাটখিলস্থ মেইন রোডের উপর থেকে ৯৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ কাজল (৪০), পিতা- মৃত নুর মোহাম্মদ, মাতা- গোলবাহার, সাং- মোহাজের পাড়া, এ/পি-খরুলিয়া (মনসুর আলমের বাড়ী), থানা- সদর, কক্সবাজার।
শনিবার (২৬জুলাই) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার সময় চাটখিল আনিতাশ ফিলিং স্টেশনের সামনে মেইন রোড থেকে কাজলকে ইয়াবা সহ আটক করা হয়েছে।
থানায় সুত্রে জানা যায়, এসআই নয়ন চন্দ্র দাস গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রাত সাড়ে ৯টায় চাটখিল বাজারস্থ আনিতাশ ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর সিএনজি ষ্টেশনে অভিযানটি পরিচালনা করেন। অভিযানে মোঃ কাজলের দেহ তল্লাশি করে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী ইয়াবা উদ্ধার ও আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন চাটখিল থানার মামলা নং-১০, ২৬/০৭/২৫ ইং, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করে আসামি কাজলকে দুপুরে নোয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে। অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...