
মোঃ বকুল হোসেন রাজশাহী (তানোর): রাজশাহীর তানোরে আলোচিত মহানগর ক্লিনিকে ভূল চিকিৎসায় ফের প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে। তানোরের বহুল আলোচিত মহানগর ক্লিনিকে মৃত্যুর মিছিল আরো কত বড় হলে এদের বিরুদ্ধে প্রশাসনের টনক নড়বে। এখানে চিকিৎসকের পরিবর্তে আয়া-কর্মচারী দিয়ে অপারেশন করাতে গিয়ে এই অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এই মৃত্যুর দায় নিবে কে-?।
তালন্দ ইউপির এক ইউপি সদস্যর মাধ্যমে নিহতের পরিবারের মুখ বন্ধ রাখতে রফাদফা করার চেষ্টা করা হচ্ছে। এদিকে ক্লিনিকে সার্বক্ষনিক একজন এমবিবিএস চিকিৎসক থাকার কথা থাকলেও এখানে কোনো চিকিৎসক থাকে না।
জানা গেছে, চলতি মাসের ১২ জুলাই শনিবার সকালে তালন্দ ইউপির দেউল গ্রামের আক্তারুল ইসলামের মেয়ে সুর্মিলা বেগম(১৮) প্রসব বেদনা নিয়ে তানোর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র যান। কিন্ত্ত তার শারীরিক অবস্থা ঝুঁকিপুর্ণ হওয়ায় স্বাস্থ্য কর্মীরা তাকে ভর্তি না করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) যাবার পরামর্শ দেন।
এ সময় ক্লিনিকের এক দালাল তাকে ফুঁসলিয়ে মহানগর ক্লিনিকে নিয়ে ভর্তি করায়। এদিন বিকেলে মহানগর ক্লিনিকে চিকিৎসকের অনুপস্থিতিতেই প্রসূতির সিজার করা হলে সন্তানের জন্ম দেয়, তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রোগীকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে দেন ক্লিনিক মালিক।
এতে করে রামেকের ১৫নং ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় ১৪জুলাই সোমবার সকালে আইসিইউতে প্রসূতি সুর্মিলা(১৮) মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত সুর্মিলার পিতা আক্তারুল ইসলাম বলেন, মহানগর ক্লিনিকের ভুল চিকিৎসায় আমার মেয়ের মৃত্যু হয়েছে।
আমি এর কঠোর বিচার চাই। যাতে করে আর কোন বাপ মায়ের কোল খালি না হয়। এরা ক্লিনিকের নামে দোকান খোলে বসেছে,এদের কঠিন শাস্তি হওয়া দরকার।
এবিষয়ে মহানগর ক্লিনিকের সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি। এবিষয়ে তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বার্নাবাস হাসদাকের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
এব্যাপারে জেলা সিভিল সার্জন বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, এই ক্লিনিকের লাইসেন্স এখানো নবায়ন করা হয়নি,অভিযোগের সত্যতা পেলে লাইসেন্স নবায়ন করা হবে না।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...