
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৩ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে পৃথক অভিযানে উপজেলার বাদলাকুড়া মোমেনা মার্কেট ও গোজাকুড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ২৩ পিস ইয়াবাসহ দক্ষিণ পলাশীকুড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে জহুর আলী (৩২) এবং ১৫০ গ্রাম গাঁজাসহ গোজাকুড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে শফিকুল ইসলাম (৪৫) ও মৃত তৈয়ব আলী ছেলে আব্দুস সামাদ (৩৯)।
পুলিশ জানায়, মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাদলাকুড়া মোমেনা মার্কেট ও গোজাকুড়া এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় ওই পৃথক এলাকা থেকে ৩ জনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার দুপুরে তাদের শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...