
মজিবুর রহমান, নেত্রকোনা : প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে নেত্রকোনার কেন্দুয়ায় প্রধান উপদেষ্টা বরাবরে স্বারকলিপি পেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
রোববার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৯৬টি কিন্ডারগার্টেনের হাজারো শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে তারা বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনিরুজ্জানান। এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনে সহসভাপতি ইলিয়াস কাঞ্চন,সাংগঠনিক সম্পাদক আবু সোয়েম ভূঁইয়া, মহিলা বিষয়ক সম্পাদক মুচলেহা মাহমুদ,প্রচার সম্পাদক আশিকুজ্জামান রাজন, সম্মানিত সদস্য লুৎফুর রহমান,সিদ্দিকুর রহমান ভূঁইয়া,ইয়াকুব আলী ভূঁইয়া জুয়েল প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ এবং সর্বশেষ ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সফলভাবে অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছে। অথচ ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ বাতিল করা হয়েছে, যা স্পষ্ট বৈষম্যপূর্ণ ও অযৌক্তিক।
মানববন্ধন থেকে বক্তারা ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা অবহিতকরণ পত্র বাতিলের দাবি জানান এবং কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।
পরে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...