
সাবেক মন্ত্রী বরণ্য রাজনীতিবিদ মরহুম হারুনুর রশিদ মুন্নুর অষ্টম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এবং মরহুমের কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আজ পহেলা আগস্ট ২০২৫ ইং শুক্রবার শিক্ষানুরাগী, বরেণ্য রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ঘনিষ্ঠ আস্থাভাজন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা- মরহুম হারুণার রশিদ খান মুন্নু ৮ম মৃত্যুবার্ষিকীতে মানিকগঞ্জ শ্রদ্ধা নিবেদন করেন মানিকগঞ্জ সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি, জিয়াউর রহমান জিয়া সাধারণ সম্পাদক, মোঃ শাহিন, সিনিয়র সহসভাপতি মোঃ মহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আনসার আলী, সাংগঠনিক সম্পাদক বোরহানউদ্দিন খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, হারুন ভান্ডারী, আব্দুল আলী, আব্দুল খালেক সহ শত শত নেতাকর্মী।
সাবেক মন্ত্রী ও শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও নানা কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার সকালে গিলন্ড মুন্নু সিটিতে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খান রিতা, মুন্নু মেডিকেল কলেজ, হাসপাতাল, নার্সিং কলেজ, মুন্নু ফেব্রিকস, মুন্নু সিরামিক, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...