ছাগল গিলে খাওয়ায় অজগরকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ , ১ আগস্ট ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের সীমান্তবর্তী বড়লেখা উপজেলার বোবারথল গ্রামে অভুক্ত একটি অজগর একে একে ছয়টি ছাগল গিলে খাওয়ার পর গ্রামবাসীর হাতে পিটিয়ে মারা গেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে গ্রামের বিভিন্ন বাড়ি থেকে ছাগল হারিয়ে যাচ্ছিল। প্রথমে চুরি সন্দেহ হলেও বৃহস্পতিবার দুপুরে মাঠে ঘাস খাওয়ার সময় একটি ছাগলকে বিশালাকৃতির অজগর আক্রমণ করে গিলে ফেলতে থাকে।

ছাগলের চিৎকারে গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে এসে লাঠি, দা ও ধারালো অস্ত্র দিয়ে অজগরটিকে পিটিয়ে হত্যা করে। তবে অজগরের মুখ থেকে ছাগলটি জীবিত উদ্ধার সম্ভব হয়নি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম বলেন, “খাদ্য সংকটের কারণে অজগরটি লোকালয়ে ঢুকেছিল। আমরা ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করেছি এবং প্রয়োজনে বন্যপ্রাণী আইনে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় প্রাণী সংরক্ষণে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছে। তবে গ্রামবাসীর দাবি, অজগরটির কারণে তারা ছয়টি ছাগল হারিয়েছেন, তাই ভয়ে ও আত্মরক্ষার্থে এ কাজ করেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর