
মাসুদ রেজা শিশির: রাজবাড়ী পাংশা উপজেলার হাবাসপুরে পাট জাগ (পচানো) ধোয়ার সময় বজ্রপাতে আনোয়ারা বেগম (৪০) ও তামিম (১৪) নামে দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে হাবাসপুরের কাচারীপাড়ার বিলে এ ঘটনা ঘটে।নিহত আনোয়ারা বেগম কাচারী পাড়া গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী ও তামিম একই গ্রামের মৃত আরিফ মোল্লার ছেলে।
জানাগেছে, বিকালে হাবাসপুর ইউনিয়নের কাঁচারী পাড়া বিলের মাঠে বজ্রপাত হয়। এ সময় জাগ দেওয়া পাট ধোয়ার কাজে থাকা আনোয়ারা বেগম ও তামিম নামে এক শিশু বজ্রাহত হয়। পরে তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষনা করেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইবাদত হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত অবস্থায় তাদেরকে হাসপাতালে আনা হয়েছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ আজকের খেলা
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ আজকের খেলা
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে তারেক রহমানের শোক
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে তারেক রহমানের শোক
ছোট পর্দায় নারী ক্রিকেট ও চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চ
ছোট পর্দায় নারী ক্রিকেট ও চ্যাম্পিয়নস...
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...