
অব্যাহত ভারী বর্ষণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সঙ্গে খাগড়াছড়িসহ দেশের অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রবিবার (৩ আগস্ট) সকাল থেকে পাহাড় ধসে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, রাতভর ভারী বর্ষণের কারণে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯মাইল, ১০মাইল ও ১৪মাইল এলাকায় পাহাড় ধসে মাটি সড়কে এসে পড়েছে। এতে সড়কে ছোট-বড় সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, চলতি বর্ষা মৌসুমে একাধিকবার পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আজকের ভারী বর্ষণে সড়কের বিভিন্ন স্থানে মাটি ধসে পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়ক বিভাগ থেকে জরুরি ভিত্তিতে জনবল পাঠানো হয়েছে। মাটি অপসারণের কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন চলাচলও স্বাভাবিক হয়ে যাবে।
এদিকে, দীঘিনালার ২য় শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা জানান, সকাল ১০টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পাহাড়ি এলাকায় টানা বর্ষণে পাহাড় ধসের ঝুঁকি থাকায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...