
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানে পটুয়াখালীর দশমিনায় ফরিদ উদ্দিন (অসীম) মেলকার (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭আগস্ট) দুপুরে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ ফরিদ উদ্দিন (অসীম) মেলকার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং বেতাগী সানকিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য তিনি।
তিনি উপজেলার ঐ ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের মেলকার বাড়ির মৃত্যু মোঃ ফোরকান মেলকারের ছেলে।
জানা গেছে, ২০২২ সালের ৬ মার্চ বিকেলে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালীন অবস্থায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভংচুর, সন্ত্রাসী হামলায় বিএনপির অনেক নেতাকর্মীরা আহত হয়।
এরপর ওই ঘটনায় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে গত চলতি বছরের ফেব্রুয়ারী মাসের ১৩ তারিখ দশমিনা থানায় পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু সহ আ’লীগের অর্ধশতাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ওই মামলায় দশমিনা থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, মোঃ ফরিদ উদ্দিন (অসীম) মেলকারকে ঠাকুরের হাট বাজার থেকে প্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলোমান আছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার