
“কলম থেমে গেলে সত্য থেমে যায়”—এই স্লোগান বুকে ধারণ করে ফরিদপুরের বোয়ালমারী সাংবাদিকরা নেমে আসেন রাজপথে। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় বোয়ালমারী চৌরাস্তায় তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যার প্রতিবাদ এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট কোরবান আলী। মানববন্ধনের আমীর চারু বাবলুর সঞ্চালনায়
বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক ও নির্বাহী সদস্য কাজী হাসান ফিরোজসহ অন্যরা।
কর্মসূচিতে অংশ নেন , জাকির হোসেন, এ কে এম রেজাউল করিম, সুমন খান, মো. জামান, দীপঙ্কর অপু, এস এম রুবেল, আল মামুন রনি, নাগর মিয়া, সনৎ চক্রবর্তী, ইকবাল হোসেনসসহ আরও অনেকে।
সভাপতি অ্যাডভোকেট কোরবান আলীর কণ্ঠে ক্ষোভ ও বেদনার সুর— “এটি কেবল একজন সাংবাদিককে হত্যার ঘটনা নয়; এটি সত্যের কণ্ঠরোধ, গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত এবং সাধারণ মানুষের নিরাপত্তায় হুমকি। খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এমন ঘটনা বারবার ঘটবে।”
সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, “রাষ্ট্রের প্রধান দায়িত্ব মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষা করা। সাংবাদিকরা জাতির বিবেক, তাদের কণ্ঠ রুদ্ধ করার মানে—গণতন্ত্র ও স্বাধীনতার গলা টিপে ধরা। আমরা ন্যায়বিচার চাই, শাস্তি চাই, যাতে আর কোনো তুহিনকে প্রাণ দিতে না হয়।”
বক্তারা একবাক্যে দাবি জানান—অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও প্রকাশ্যে শাস্তি দিতে হবে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন