
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বসতঘর থেকে সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুর রাহিম রাফি (২৪)-এর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পরিবার হত্যার কারণ সম্পর্কে কিছু বলতে পারছে না।
শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফি ওই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে এবং মুন্সীবাজার বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা। তিনি রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
নিহতের বন্ধু ও প্রতিবেশী সামি জানান, সকালে রাফি সাধারণত দেরি করে ঘুম থেকে উঠতেন। ওইদিন দুপুর গড়িয়ে গেলেও দরজা না খোলায় তিনি ডাকতে যান। দরজা খানিকটা খোলা পেয়ে ভেতরে ঢুকে ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে আলো জ্বালান। তখন দেখা যায়, রাফির রক্তাক্ত দেহ খাটে পড়ে আছে। বিষয়টি সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের জানান এবং পুলিশে খবর দেওয়া হয়।
রাফির চাচাতো ভাই আব্দুল হাদি চৌধুরী জানান, শুক্রবার রাফির স্ত্রী দুই সন্তান নিয়ে বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। রাতে রাফি একাই ঘরে ঘুমিয়েছিলেন। দুপুরে সামির মাধ্যমে তিনি হত্যার খবর পান।
মুন্সীবাজার ইউনিয়ন চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, রাফি খুব ভালো মানুষ ছিলেন এবং পরিবারের দায়িত্ব নিতেন। তার কোনো শত্রুতা ছিল বলে জানা নেই। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
এদিকে খবর পেয়ে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নোভেল চাকমা ও পিবিআই পরিদর্শক বিকাশ চন্দ্র দাশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...