• খুলনা দেশজুড়ে
  • খুলনায় টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

খুলনায় টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ , ১১ আগস্ট ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম জালাল উদ্দীন:খুলনা

বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন/২০২৫ নিয়োগ পরীক্ষার অংশ হিসেবে খুলনা জেলার প্রার্থীদের জন্য দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল থেকে খুলনা জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয় নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট (PET)। এতে প্রার্থীরা দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

পরীক্ষা কার্যক্রম তদারকি করেন খুলনা জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি টি. এম. মোশাররফ হোসেন। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন,আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, পুলিশ সুপার (রিসার্চ, প্ল্যানিং অ্যান্ড ইনোভেশন), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, বি. এম. শাহরিয়ার আব্দুল্লাহ বিন ফরিদ, পিপিএম, অ্যাডিশনাল এসপি (পিএম-৩), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা,মুহাম্মদ মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), বাগেরহাট, শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), খুলনা জেলা পুলিশ,মোঃ রাফিউর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে (স্টাফ অফিসার), রেঞ্জ ডিআইজি কার্যালয়, খুলনা,ডাঃ সৈয়দ এ. কে. এম. এন. করিম, ইএমও, বিভাগীয় পুলিশ হাসপাতাল, খুলনা (পুরুষ প্রার্থীদের জন্য), ডাঃ শারমিন নাহার, এমও, বিভাগীয় পুলিশ হাসপাতাল, খুলনা (নারী প্রার্থীদের জন্য)।

এছাড়া খুলনা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা নিয়োগ ডিউটিতে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, খুলনা জেলার টিআরসি নিয়োগ প্রক্রিয়া পর্যায়ক্রমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন হবে।