
খাগড়াছড়ি সদর থানা এলাকায় এনসিপি জেলা সংগঠক বিপ্লব ত্রিপুরা তার নামে একটি ফেক ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালানোর অভিযোগে সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডি নং: ৭৫৩, তারিখ: ১৮ আগস্ট ২০২৫।
বিপ্লব ত্রিপুরা জানান, তার নামে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লোগো ব্যবহার করে Biplob Dev Subo নামক ফেক আইডি খুলে মিথ্যা ও ভিত্তিহীন পোস্ট করা হচ্ছে। তিনি বলেন, “আমি দীর্ঘদিন আমার ফেসবুক আইডি Biplob Dev ব্যবহার করে আসছি।
গত ১৭ আগস্ট রাত ১১.৩০টার দিকে আমি দেখতে পাই, আমার নামে একটি ফেক আইডি খুলে আমার এবং আমার দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এই ধরনের কার্যকলাপ আমাদের ব্যক্তিগত ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ করছে।”

তিনি বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ করেছেন, উক্ত ফেক আইডিটি রিপোর্ট করতে, যাতে ভবিষ্যতে কোনো বিতর্ক বা অপপ্রচার না হয়। বিপ্লব ত্রিপুরা আরও জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানায় সাধারণ ডায়েরী করেছেন এবং এর প্রকৃত ব্যবহারকারীকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খাগড়াছড়ি সদর থানার ডিউটি অফিসার আব্দুল্লাহ আল মামুন ও এসআই মোঃ ইমাম হাসান এই সাধারণ ডায়েরী সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...