
ইমরান হাসান,ত্রিশাল(ময়মনসিংহ): “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ স্লোগানকে ধারণ করে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
ত্রিশাল উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার (১৮ আগষ্ট) সকালে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এসময় র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সবশেষে প্রয়াত রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ তিন সফল চাষীকে পুরস্কার প্রদন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী।
খামার ব্যবস্থাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিছুজ্জামান মৃধা, ওসি মনসুর আহাম্মদ, অধ্যাপক খবিরুজ্জামান, ছাত্র প্রতিনিধি ইঞ্জিনিয়ার জিহাদ চৌধুরী, মৎস্য চাষী জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ত্রিশাল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার