
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্পে ৩ শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ইংল্যান্ডভিত্তিক সহায়তাকারী সংস্থা ইস্ট হ্যান্ড-এর সহযোগিতায় এবং শমশেরনগর হাসপাতালের আয়োজনে এ ক্যাম্প পরিচালনা করে মৌলভীবাজার অন্ধকল্যাণ সমিতির বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক দল।
শমশেরনগর হাসপাতাল কমিটির সদস্য সচিব আব্দুস সালাম জানান, “আগে থেকেই প্রচারণা চালানো হয়েছিল। ফলে নিবন্ধনকৃত রোগীরা সময়মতো এসে স্বাচ্ছন্দ্যে চিকিৎসা সেবা নিতে পেরেছেন।”
চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন ডা. আব্দুল মানান, ডা. ইমরান আহমেদ ও ডা. মুজাহের হোসেন। সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন শুকুর মাহমুদ, সুমন মিয়া, মিলিয়া বেগম, সুজন ও মোস্তাকিম মিয়া।
ডা. মুজাহের হোসেন বলেন, “ভালো পরিবেশ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় ক্যাম্প পরিচালিত হয়েছে। রোগীদের মধ্যে ছানি পড়া ৫৫ জনকে চিহ্নিত করে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার