
মোঃ আজাহার হোসেন মানিকগঞ্জঃ ঢাকা আরিচা মহাসড়কে গোল্ডেন লাইন পরিবহন এবং মাইক্রোবাসের সাথে দুর্ঘটনা ঘটলে মাইক্রোবাসে থাকা বিদেশি ১০ জন যাত্রীদের মধ্যে কয়েকজন আহত হন।
২০শে আগস্ট ২০২৫ ইং বুধবার আনুমানিক সকাল ১০টায় মানিকগঞ্জ ঢাকা-আরিচা মহাসড়কের বড়ধলন্ডিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাটুরিয়াগামী একটি গোল্ডেন লাইন পরিবহনের বাস পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। মাইক্রোবাসের ড্রাইভার বলেন ১০জন বিদেশি যাত্রী আমার মাইক্রো বাসে ছিলেন।
দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান, কয়েকজন যাত্রী আহত হয়েছেন এবং গোল্ডেন পরিবহন বাসটি বর্তমানে হাইওয়ে পুলিশ আটক করেছে।
এদিকে আরেক দুর্ঘটনা ঘটে আনুমানিক ২: ঘটিকায় সময় ঢাকা – আরিচা মহাসড়কে মানিকগঞ্জ তরা মুন্নু গেইট এলাকায় যাত্রীবাহী বাস যাত্রী নামানোর সময় রয়েল পরিবহন বাস পিছন থেকে ধাক্কা মেরে দিলে এ দুর্ঘটনায় কিছু যাত্রী আহত হয়।
যাত্রীরা বলেন গাড়ি থামায়ে যাত্রী নামানোর সময় পিছন থেকে রয়েল পরিবহন ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। রয়েল পরিবহনের
সামনের গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে যায় তবে জানা গেছে ড্রাইভার পলাতক রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার