রামগড়ে মা–মেয়েকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ৬:২৪ পূর্বাহ্ণ , ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
প্রতিকী ছবি

খাগড়াছড়ির রামগড়ে দুর্বৃত্তরা মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে। বুধবার (২০ আগস্ট) রাতের কোনো এক সময়ে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আমেনা বেগম ও তাঁর মেয়ে রায়হানা আক্তার। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার রাতে কোনো একসময় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার সময় বাড়িতে শুধু মা ও মেয়ে ছিলেন। কীভাবে হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।”

মন্তব্য লিখুন

আরও খবর