
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে আগুনে পুড়ে যাওয়া ৫ দোকানিকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ইউএনও কার্যালয়ে অর্থ সহায়তার চেক তুলে দেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল।
জানা গেছে, গত ১৮ জুলাই গভীর রাতে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারের ব্রিজপাড় এলাকায় আগুন লেগে ৫টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ওইসব ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- মো. রফিকুল ইসলাম, মো. কদর আলী, মো. মিজানুর রহমান, আশ্রাব আলী, নিপেন চন্দ্র দাস।
ক্ষতিগ্রস্ত এই ৫ ব্যবসায়ীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তার চেক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) মো. আমিনুল ইসলাম প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...