
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুর জেলা সদর থেকে গাজীরখামার হয়ে নালিতাবাড়ী উপজেলায় যাওয়ার সড়কটি ছোট-বড় গর্ত ও উঁচু-নিচু খাদের কারণে পরিণত হয়েছে বেহালদশায়। খানাখন্দে ভরা এ সড়কে ছোট ও মাঝারি যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। দুর্ভোগ পোহাচ্ছে হাজারো মানুষ।
সরেজমিনে দেখা গেছে, নালিতাবাড়ী থেকে গাজীরখামার হয়ে শেরপুর শহরে যাতায়াতের জন্য প্রতিনিয়ত লোকজন সড়কটি ব্যবহার করে। কিন্তু সড়কটির কিছু দূর পরপরই দেখা দিয়েছে ছোট-বড় গর্ত। গাজীরখামার বাজারের লোকজন ভাঙা সড়কটি ইট, বালু ও সুরকি ফেলে চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন। এতে বিপাকে পড়ছেন স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী, কৃষক, রোগীসহ সাধারণ মানুষ।
জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে সড়কটির ১৭ কিলোমিটার অংশ প্রশস্ত ও সংস্কার করা হয়। তবে কাজটি শেষ হতে সময় লাগে চার বছর। ২০২০ সালে কাজ শেষ হলেও এক বছর না যেতেই ফের ভেঙে পড়ে সড়কটি।
এ সড়কে প্রতিনিয়ত যাতায়াত করা নালিতাবাড়ী উপজেলাসহ আশপাশের ইউনিয়নের এলাকাবাসী ও পথচারীরা জানান, কয়েক বছর ধরে সড়কটির কাজ না হওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের কোথাও কোথাও উঁচু-নিচু হওয়ায় যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। এতে করে ঘটছে দুর্ঘটনা।
সড়কটি দিয়ে চলাচল করা অটোরিকশা, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালকরা জানান, ভাঙা রাস্তায় গাড়ি চলাচলে অল্প সময়ের মধ্যে যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। বৃষ্টি হলে সড়কে গাড়ি চালানো কঠিন হয়ে পড়ে। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে দুর্ভোগ আরও বাড়বে।
সৃজন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির সেতু বলেন, দীর্ঘদিন ধরেই সড়কটি ভেঙে পড়ে আছে। কোথাও কোথাও ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। মাঝে মধ্যে যানবাহনগুলো উল্টে যায়। ফলে ভয় নিয়ে চলাচল করতে হয়। চাকরিজীবী মোক্তার আলী বলেন, প্রতিদিন আমি গাজীখামার হয়ে নালিতাবাড়ী যাতায়াত করি।
সড়কটির এমন অবস্থা সব সময় ভয় কাজ করে, কখন গাড়ি উল্টে যায়। নাকশি গ্রামের গোলাম কিবরিয়া বলেন, দ্রুত সংস্কার না করলে দুর্ভোগ আরও বাড়বে। যত দ্রুত সম্ভব সড়কটির সংস্কার করা হোক।
শেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, সড়কটির সংস্কারে একটি বড় প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। এতে শেরপুর সদর উপজেলার কামারেরচর থেকে গাজীরখামার, নালিতাবাড়ী হয়ে হালুয়াঘাট পর্যন্ত সড়ক সংস্কার করা হবে। প্রকল্প অনুমোদন হলেই দ্রুত সময়ের মধ্যে শুরু হবে কাজ।
মন্তব্য লিখুন
আরও খবর
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু