
কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে শুরু হওয়া ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
সোমবার (২৫ আগস্ট) সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এর আগে রোববার বিকেল ৫টার দিকে এই সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম দিনের কার্যক্রমে রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেশনের আয়োজন করা হয়। সেখানে আলোচনা হয় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আস্থা গড়ে তোলার উপায় নিয়ে।
রোহিঙ্গা প্রতিনিধিরা অভিযোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় দিনের পর দিন শরণার্থী জীবনে থাকতে বাধ্য হচ্ছেন তারা। জোরপূর্বক নয়, নিজেদের অধিকার, মর্যাদা নিয়ে নাগরিক হিসেবে নিজ দেশে ফিরতে চান রোহিঙ্গারা। এতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরাও অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...