
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার উপজেলার কাড়িয়াপাড়া গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সাপাহার উপজেলা বিএনপি।
মানবিক এ উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাওলানা আলতাফ হোসেনের হাতে নগদ ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে এবং সহায়তা পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি ও পাতাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী ও শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্কাস আলী, পাতাড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রিফাত, সদস্য সচিব হাসান আলী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাইমসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সহায়তা প্রদানকালে মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু বলেন, “বিএনপি সবসময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের দুঃখ-কষ্টে আমরা গভীরভাবে ব্যথিত।”
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলো এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুঃসময়ে পাশে দাঁড়ানোয় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত