
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনায় অটোরিকশা উল্টে ইমরান (২৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলা সদরের নলখোলা এলাকায় দশমিনা-গলাচিপা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সৈয়দ জাফর গ্রামের রবিউল বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ইমরান আরজবেগী বাজার থেকে যাত্রী নিয়ে নলখোলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে প্যাদা বাড়ির দরজার সামনে মহাসড়কে হঠাৎ একটি কুকুর সামনে পড়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়।
এতে চালক ইমরান গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, নিহতের লাশের সুরতহাল তৈরি করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...