লোহাগাড়ায় জামায়েতের শুরার ষাম্মাসিক অধিবেশন সম্পন্ন

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ , ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জামায়েত ইসলামীর ষাম্মাসিক শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

(২৭ আগস্ট) বুধববার বিকালে উপজেলা কার্যালয়ে উপজেলা জামায়েত ইসলামী আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।

সভায় কর্মপরিষদ এর দায়িত্ব পূণর্বন্টন করা হয়েছে।পূণর্বন্টিত দায়িত্বে জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার নায়েবে আমীর মনোনীত হয়েছেন অধ্যাপক আবু তাহের।

উপজেলা জামায়াতে ইসলামী সাবেক সেক্রেটারি মরহুম মাওলানা আবুল কালাম এর মৃত্যুতে সেক্রেটারির নতুন দায়িত্ব মনোনীত হয়েছেন অধ্যক্ষ মাওলানা আ.ন.ম নোমান।

উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারির নতুন দায়িত্ব মনোনীত হয়েছেন মাওলানা সলিমুল্লাহ, অধ্যাপক জালাল আহমদ।

উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারির নতুন দায়িত্বে মনোনীত হলেন মাওলানা জসিম উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ হাসান।

নতুন কর্মপরিষদ সদস্য মনোনীত হয়েছেন মাওলানা মুহাম্মদ মুহিউদ্দীন।

শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেন, শুরা সদস্যবৃন্দ আপনাদের উপর অত্যন্ত গুরু দায়িত্ব অর্পিত হয়েছে। আপনাদের সুচিন্তিত মতামত ও কর্মতৎপরতা উপজেলা সংগঠনের কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি আশা করছি আজকে যাদের উপর নতুন দায়িত্ব অর্পিত হয়েছে তারা সংগঠনের কাজকে বেগবান করার জন্য নিজের যোগ্যতা দিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।

আমি বিশ্বাস করি আপনাদের সমন্বিত প্রচেষ্টায় এ উপজেলা দেশের অন্যান্য উপজেলার জন্য একটি মডেল সাংগঠনিক উপজেলা হিসেবে পরিণত হবে।