
শফিকুল ইসলাম, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদের আয়োজনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৮ আগষ্ট) বিকাল চারটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে এই নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জামির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রইছ উদদীন, চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট অধ্যাপক ড.আঞ্জুমান আরা।
আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদের প্রধান পৃষ্ঠপোষক সহকারী প্রক্টর ড. নাঈম আক্তার সিদ্দিক, যিনি ছাত্রদের সার্বিক উন্নয়ন ও নেতৃত্ব গঠনে ভূমিকা রাখছেন নিয়মিতভাবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের দিক নির্দেশনা দেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয়। অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের দায়িত্বশীল, মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
উল্লেখ্য, পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...