
বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় সদর উপজেলার ২নং প্রকল্প গ্রামের “গাছবান উচ্চ বিদ্যালয়” হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি মনিন্দ্র ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কার্বারী ও ইউপি সদস্য পূর্ণ ভূষণ ত্রিপুরা, শাখা কাউন্সিল সম্পন্ন কমিটির আহবায়ক অ্যাডভোকেট ভিক্টর ত্রিপুরা, ভাইবোনছড়া ইউপির সংরক্ষিত সদস্য বেনুকা ত্রিপুরা, ভাইবোনছড়া দক্ষিণ উপ-আঞ্চলিক শাখার সভাপতি ও ইউপি সদস্য অঞ্জন মোহন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ধনীময় ত্রিপুরার সঞ্চালনায় সোহাগ ত্রিপুরা।
আলোচনা সভার শুরু হয় পবিত্র ধর্মীয় গ্রন্থ শ্রীমদ্ভগবদগীতা ও বাইবেলের পাঠের মাধ্যমে।
আলোচনা শেষে ফলেন ময় ত্রিপুরাকে সভাপতি, খলেন জ্যোতি ত্রিপুরাকে সাধারণ সম্পাদক এবং সোহাগ ত্রিপুরা (মনিচান)-কে সাংগঠনিক সম্পাদক করে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটির ঘোষণা ও শপথ পাঠ করান জেলা শাখার সাধারণ সম্পাদক নিলা বিকাশ ত্রিপুরা।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...