• ঢাকা দেশজুড়ে
  • মানিকগঞ্জ ঘিওরে ৩১ দফা প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ ঘিওরে ৩১ দফা প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ , ৩০ আগস্ট ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- সময়ের আবর্তন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়ন বাংগালা বাজারে, ৭,৮,৯ নং ওয়ার্ড বি এন পি ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রচারণা ও পথসহ অনুষ্ঠিত হয়।

৩০শে আগস্ট ২০২৫ ইং শনিবার বিকাল পাঁচটায়
বাংগালা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা ও পথ সভার এই আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য,মানিকগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী এস এ জিন্নাহ কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক যোগাযোগ সম্পাদক মোঃ মোসলেম উদ্দিন, জেলা কৃষক দলের সহ সভাপতি আঃ খালেক শিকদার , ঘিওর উপজেলা বি এন পি র সভাপতি মীর মানিকুজ্জামান মানিক,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পয়লা ইউনিয়ন বি এন পি র সভাপতি মোশারফ হোসেন মানিক। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আল মামুন ভূঁইয়া।
উপস্থিত ছিলেন ৭,৮,৯ নং ওয়ার্ড বি এন পি র নেতাকর্মী সহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিপুল সংখ্যক বিএনপির নেতৃবৃন্দ।