
মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রামঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উন্নয়ন কমিটি মাসিক সভা অনুষ্ঠিত হয়। রবিবার(৩১আগষ্ট) দুপুর ১:৩০ মিনিট এর দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত এ উন্নয়ন সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমন্বয় সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কার্যক্রমে গতি আনতে করণীয় নির্ধারণ ও সমস্যা সমাধানের দিক নির্দেশনাও দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল ইসলাম,উপজেলা নির্বাচন অফিসার রিকল চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সেতু ভূষণ দাশসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করতে এই ধরনের নিয়মিত সমন্বয় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সরকারি বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...