
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার উপজেলার বামনপাড়া বিওপি সীমান্তে এক পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক নূপুর সরকারকে তার দেশে হস্তান্তর করেছে বাংলাদেশ।
জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার বামনগোলা থানার কাশিবপুর গ্রামের তসর সরকার ও ললিতা সরকারের মেয়ে নূপুর সরকার ওরফে অচলা সরকার গত মে মাসে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি তাকে আটক করে।
পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাকে রাজশাহীর সেফহোমে রাখা হয়। আদালতের রায় অনুযায়ী এবং সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টায় সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতীয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ, বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবু জাফর, সাপাহার থানা পুলিশের প্রতিনিধিসহ ভারতীয় বিএসএফ-এর প্রবীণ যাদব এবং ভারতীয় পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন নওগাঁ জেলা জজ কোর্টের অ্যাডভোকেট শামিমুর রেজা রনি। তিনি বলেন, “নূপুর সরকার একজন অসুস্থ ও অসহায় নারী ছিলেন। তার আইনগত অধিকার নিশ্চিত করতে আমি নিজ খরচে মামলাটি পরিচালনা করেছি এবং তাকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর সুচারু সমন্বয়ের মাধ্যমে একটি মানবিক ও শান্তিপূর্ণ সমাধান সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...