
খুলনার কয়রার কপোতাক্ষ, শাকবাড়িয়া ও খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী একাধিক ব্যক্তি দীর্ঘদিন ধরে সিন্ডিকেট গড়ে নদীর ভাঙনকবলিত এলাকা থেকে ড্রেজারের মাধ্যমে বালু তুলে কোটি টাকার মালিক বনে যাচ্ছেন।
চাঁদপুরের আলোচিত ‘বালুখেকো’ চেয়ারম্যান সেলিম খানের ঘটনার সঙ্গে তুলনা টেনে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন— কেন এ এলাকায় বালু ব্যবসায়ীরা প্রশাসন ও আইনের বাইরে থেকে যাবেন? কেন সরকারের কোষাগারে রয়্যালটি জমা দেওয়া হবে না?
পরিবেশকর্মীরা বলছেন, লাগাতার বালু উত্তোলনের কারণে কয়রার নদীগুলো মারাত্মক ভাঙনের মুখে পড়ছে। এতে নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে এবং নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। তারা আদালতে রিট করার পাশাপাশি প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনে-রাতে কয়েকটি ড্রেজারের মাধ্যমে বিপুল পরিমাণে বালু তোলা হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী প্রমাণ মিললে অবৈধ উত্তোলনকারীদের রয়্যালটি পরিশোধ বাধ্যতামূলক। তা না হলে দায়ী ব্যক্তিদের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।
অভিযোগকারীরা প্রশাসনের কাছে স্বচ্ছ তদন্ত, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নদী রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী জানান, এ বিষয়ে আমাদের অভিযান চলমান রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...